
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের সালামের মোড় এলাকায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত দুজনই কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার গোগা গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথে গোগা গ্রামের সালামের মোড় এলাকায় রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কে একটি ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যশোর কোতোয়ালি থানার সুজনপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে নাহিদ এবং বেনাপোলের দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে তুষার হোসেন নিহত হন। এ
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং ঘাতক ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নাহিদ ও তুষার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।