
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ের পর মন খারাপ করে বাড়ি ফেরেন সাতক্ষীরার হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫)। পরে ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাফিজুর রহমান ওই এলাকার আনছার আলীর ছেলে।
নিহতের স্বজন জাকির হোসেন জানান, হাফিজুর আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন। দলের প্রতিটি খেলা তিনি শহরের কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন। রোববার রাতে কদমতলা এলাকায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে যান তিনি। সেখানে অন্য সমর্থকদের সঙ্গে খাওয়া-দাওয়াও করেন।
তিনি আরও জানান, খেলায় আর্জেন্টিনার পরাজয়ের পর মন খারাপ
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, “হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”
/টি