
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইয়েমেনে একের পর এক বিস্ফোরণ, ভয়াবহ হামলায় শত শত যোদ্ধা হতাহত
আকাশ থেকে বৃষ্টির মতো ধেয়ে আসছে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র, আর মাটিতে চলছে মুখোমুখি হামলা। এক মুহূর্তের শান্ত পরিবেশ চোখের পলকে রূপ নিচ্ছে চরম ধ্বংসলীলায়। চারপাশের চেনা পরিবেশটা যেন হঠাৎ করেই রূপ হারিয়ে এক বিভীষিকায় পরিণত হয়ে যায়। প্রতি মুহূর্তেই যেন মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। সাধারণ মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে, চারিদিকে এখন শুধুই বাঁচার আকুতি।
এই সংঘাতের সূত্রপাত কিন্তু বেশ কিছুদিন আগে। ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীরা যখন দেশের প্রধান প্রশাসনিক ভবন লক্ষ্য করে আচমকা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন থেকেই ভেতরে ভেতরে ফুঁসছিল সরকারি বাহিনী ও তাদের মিত্রজোট। দেশের সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্রে চালানো সেই হামলার চরম বদলা নিতেই এবার মরিয়া হয়ে পাল্টা আঘাত হেনেছে তারা। আর তাতেই পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি ইয়েমেনের তাইজ অঞ্চলের আল-মিসরাখ আর আল-শাকাব ফ্রন্টে দুপক্ষই মুখোমুখি অবস্থানে চলে যায়। কেউ কাউকে একচুল ছাড় দিতে নারাজ। সেখানে সৌদি নেতৃত্বাধীন জোটের চালানো ৯টি তীব্র বিমান হামলায় মুহূর্তের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৬৮ জন যোদ্ধা। এছাড়া প্রচণ্ড বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে ছটফট করছেন আরও ২১০ জনেরও বেশি সদস্য।
আকাশ থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীদের দুটি বড় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও। এই মরণপণ লড়াই ও তীব্র সংঘাতের কারণে পুরো এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে পড়েছে।