
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
খাদ্যপণ্যের প্যাকেটে কী আছে, তা জানার অধিকার প্রতিটি ভোক্তার। কিন্তু পেছনে ছোট ছোট অক্ষরে লেখা তথ্য অনেকের পক্ষেই বোঝা সম্ভব হয় না। তাই ভোক্তাকে সচেতন করতে এবং অসংক্রামক রোগ প্রতিরোধে প্যাকেটজাত খাদ্যের সামনের অংশে ফ্রন্ট অব প্যাক লেবেলিং বাধ্যতামূলক করার ওপর গুরুত্ব দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের আয়োজনে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা ও কিডনি রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই এসব প্রতিরোধযোগ্য অসংক্রামক রোগে ঘটে। অতিরিক্ত চিনি, লবণ ও ট্রান্সফ্যাটযুক্ত প্রক্রিয়াজাত খাদ্য এ পরিস্থিতির অন্যতম কারণ।
বক্তারা বলেন,
বিশেষজ্ঞরা জানান, চিলি ও মেক্সিকোসহ বিশ্বের বিভিন্ন দেশে বাধ্যতামূলক এফওপিএল চালুর ইতিবাচক ফল মিলেছে। বাংলাদেশেও দ্রুত এ নীতি বাস্তবায়ন করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব।
কর্মশালায় অংশ নেওয়া বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার, খাদ্য শিল্প, গবেষক, ভোক্তা অধিকার সংগঠন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে অসংক্রামক রোগের ঝুঁকি থেকে রক্ষা করতে আন্তর্জাতিক মানসম্পন্ন বাধ্যতামূলক ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তারা।
/টি