
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি
ভারতে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়! মুহূর্তেই বদলে যাচ্ছে উপকূলের পরিস্থিতি। আর এই ঝড়কে ঘিরেই বাংলাদেশের আবহাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ। সাগরে উত্তাল পরিস্থিতি, উপকূলে সতর্কতা, এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আশঙ্কা। কতটা বিপদে পড়তে পারে বাংলাদেশ?
প্রবল বাতাস আর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল। ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বইছে বাতাস। দমকা হাওয়ার গতি উঠছে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত। বুধবার রাতের অপেক্ষা না করেই মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয় ঝড়ের আঘাত। তবে ভারতে আঘাত হানলেও ঝড়টির প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও দেখা দিতে পারে অস্থিরতা। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর মেঘমালা। সমুদ্র ও উপকূলীয় এলাকায় বইতে পারে দমকা হাওয়া।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু উপকূল নয়, দেশের আরও কয়েকটি অঞ্চলেও রয়েছে ঝড়-বৃষ্টির আশঙ্কা। যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও হতে পারে বজ্রসহ বৃষ্টি।
এ ছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।