
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
তুরস্কের আন্তালিয়ায় আগামী ৯ থেকে ২০নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ বাংলাদেশের অংশগ্রহণ ওপ্রস্তুতি পর্যালোচনায় একআন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে (এমওএফএ) পরিবেশ, বনওজলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (এমওইএফসিসি) সমন্বয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকার যোগ্য দাবি, মূল উদ্বেগও প্রত্যাশা তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াসম্মেলনের হাই-লেভেল সেগমেন্টে (High-Level Segment) মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, ব্লুওগ্রিনজোনে বাংলাদেশের প্যাভিলিয়নে আয়োজিতব্য দ্বিপক্ষীয় বৈঠকএবংসেমিনার আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করাহয়।
আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, সাফল্য ও জাতীয় প্রত্যাশা কার্যকরভাবে বিশ্বমঞ্চে তুলে ধরতে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সুদৃঢ় আন্তঃসংস্থা সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন অংশগ্রহণকারীরা।
বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা কপ৩১সম্মেলনের গ্রিনজোনেস্থাপনীয় 'বাংলাদেশ প্যাভিলিয়ন'-এর একটি সুনির্দিষ্ট রেপ্লিকা প্রত্যক্ষ করেন। এই প্যাভিলিয়নে বাংলাদেশের ‘সোনালীআঁশ’ খ্যাত পাঠএবং পাটজাতবহুমুখী পরিবেশবান্ধব পণ্যেরপ্রদর্শনী ওপ্রচারের উদ্যোগ নেওয়াহ য়েছে, যা জলবায়ু সহনশীলও টেকসই প্রযুক্তির বার্তা বহন করবে।
বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামাওবায়েদ ইসলাম, এমপি। এছাড়া এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বনও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন অনুবিভাগের অতিরিক্ত সচিব ওউইং প্রধান মো. নাভিদ শফিউল্লাহসহ উভয় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।