
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কারিগরি ত্রুটি সারিয়ে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন পুনরায় চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আরটিজিএস লেনদেন। এতে এ ব্যবস্থার মাধ্যমে আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর সাময়িকভাবে ব্যাহত হয়।
আরটিজিএস বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে দ্রুত টাকা পাঠাতে পারেন। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়। বাংলাদেশে সাধারণত এ ব্যবস্থায় লেনদেনের সর্বনিম্ন সীমা ১ লাখ টাকা।
বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনে আরটিজিএস ব্যবহার করা হয়। কারিগরি ত্রুটির কারণে সাময়িক বিঘ্ন ঘটলেও ত্রুটি সারানোর পর পুনরায় এ সেবা চালু হওয়ায় আন্তঃব্যাংক লেনদেন স্বাভাবিক হয়েছে।
টি/