
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ট্রাম্পকে হত্যার 'ভয়ংকরষড়যন্ত্র' যেভাবে রুখল এফবিআই !
একদিকে উৎসবের আমেজ। চারপাশে হাজারো মানুষের ভিড়। হোয়াইট হাউসের চত্বরে চলছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত ক্রীড়া আয়োজনগুলোর একটি। কিন্তু এই উৎসবের আড়ালেই নাকি তৈরি হচ্ছিল ভয়ংকর এক হামলার ছক!
পরিকল্পনা ছিল, প্রথমে বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে আতঙ্ক ছড়ানো হবে। মানুষ যখন নিরাপদ জায়গায় পালানোর চেষ্টা করবে, তখনই শুরু হবে স্নাইপার হামলা। আর সেই বিশৃঙ্খলার মধ্যে টার্গেট করা হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। মার্কিন তদন্তকারীদের অভিযোগ, এমনই একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল একটি সশস্ত্র চক্র।
ঘটনাটি ১৪ জুনের ‘UFC Freedom 250’ আয়োজনকে ঘিরে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউসের মাঠে বসেছিল এই বিশেষ আয়োজন। ট্রাম্পও সেখানে উপস্থিত থাকার কথা
এফবিআইয়ের তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তরা এনক্রিপ্টেড অনলাইন চ্যাটে নিজেদের মধ্যে যোগাযোগ করছিল। ‘Hunters’ নামে একটি গ্রুপে প্রায় ১৯ জন সদস্য ছিল বলে তদন্তকারীরা জানান। সেখানে হোয়াইট হাউস এলাকার ছবি, সম্ভাব্য অবস্থান এবং হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। তদন্তকারীদের অভিযোগ, টাইসেন প্রপার নামে ১৯ বছরের এক তরুণের ফোন থেকেই চক্রটির যোগাযোগের গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র, বিপুল গুলি ও কৌশলগত সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এরপর একে একে সামনে আসতে থাকে আরও কয়েকজনের নাম।
অভিযোগ অনুযায়ী, হামলার পরিকল্পনায় ছিল বিস্ফোরকবাহী ড্রোন, স্নাইপার এবং অস্ত্রধারী সদস্যদের আলাদা টিম। এমনকি কার কোথায় অবস্থান থাকবে, ড্রোন কোথা থেকে উড়বে—এসব নিয়েও অনলাইনে আলোচনা হয়েছিল। কিন্তু হামলার দিন আসার আগেই তদন্তকারীদের তৎপরতায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। জুনের মাঝামাঝি একের পর এক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। পরে ফেডারেল গ্র্যান্ড জুরি মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ অনুমোদন করে। তাদের মধ্যে একজনকে স্নাইপার হিসেবে দায়িত্ব দেওয়ার অভিযোগও রয়েছে।
অর্থাৎ, হোয়াইট হাউসের মাটিতে UFC আয়োজন যখন শুরু হওয়ার অপেক্ষায়, তখনই অদৃশ্য এক হামলার ছক এগোচ্ছিল বলে অভিযোগ। আর শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেওয়ার আগেই FBI ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে ধরা পড়ে যায় পুরো চক্র। তবে মামলাটি এখনো বিচারাধীন। অভিযোগে থাকা তথ্য আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের সবাইকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।