
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
সোমবার (২৩ মার্চ) টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলসহ সব ধরনের তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি অসাধু ব্যবসায়ী চক্র সময় সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের প্রশ্রয় দেওয়া হবে না। যারা কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ মন্ত্রী বলেন, যানবাহন চালকদের তেল নিয়ে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই, সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এছাড়াও তিনি শহীদ ওসমান হাদির প্রসঙ্গ টেনে বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।