
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হওয়ার পর আবারও শুটিংয়ে ফিরেছেন। নতুন করে শুটিং ফ্লোরে কাজের অভিজ্ঞতা এবং মাতৃত্বের সময়ের এক ভীতিকর ও চরম মানসিক যন্ত্রণার গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী।
পরিণীতি জানান, মা হওয়ার নতুন অধ্যায় তার কাজ ও অভিনয়কে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। এখন অভিনয় তার কাছে শুধু কোনো চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার বিষয় নয়; বরং বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা ও আবেগের সঙ্গেও তা গভীরভাবে জড়িয়ে গেছে। মাতৃত্বের অভিজ্ঞতা তার আবেগকে আরও তীব্র করে তুলেছে বলেও জানান তিনি।
নতুন ওটিটি সিরিজে পরিণীতিকে দেখা যাবে এক অসহায় মায়ের চরিত্রে। গল্পে জন্মের
পরিণীতি বলেন, নিজের সন্তানের মুখ দেখার পর এ ধরনের পরিস্থিতির কথা ভাবলেও তার বুক কেঁপে ওঠে। তার মতে, শুটিংয়ের আগে যদি সন্তান জন্ম নিত, তাহলে পর্দায় এমন মর্মান্তিক ও যন্ত্রণাদায়ক চরিত্রে অভিনয় করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠত। চরিত্রটির মানসিক গভীরতা এখন তিনি আরও তীব্রভাবে উপলব্ধি করেন বলেও জানান অভিনেত্রী।
অভিনেত্রী জানান, ২০২৫ সালে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার সময়ই সিরিজটির শুটিং জোরকদমে চলছিল। তবে সন্তান জন্মের আগেই পুরো দৃশ্যধারণের কাজ শেষ হয়ে যাওয়াকে এক ধরনের আশীর্বাদ হিসেবে দেখছেন তিনি। কারণ মা হওয়ার অনুভূতি অর্জনের পর এমন সংবেদনশীল দৃশ্যে ক্যামেরার সামনে দাঁড়ানো তার জন্য মানসিকভাবে অত্যন্ত কঠিন হয়ে যেত বলে মনে করেন পরিণীতি।
টি/