
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদিতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির আকাশে নতুন চাঁদ দেখা যায় বলে জানিয়েছে খালিজ টাইমস । এর মধ্য দিয়ে দেশটিতে আনুষ্ঠানিকভাবে রমজান মাসের সূচনা হলো।
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে সৌদি আরবে প্রথম রোজা পালন করা হবে। চাঁদ দেখার ঘোষণার পর দেশজুড়ে ধর্মীয় আবহ তৈরি হয়েছে এবং মুসল্লিরা সিয়াম সাধনার প্রস্তুতি নিতে শুরু করেছেন।
এর আগে এক বিবৃতিতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, কেউ খালি চোখে অথবা দূরবীনের সাহায্যে চাঁদ দেখতে পেলে যেন নিকটতম বিচারিক কেন্দ্রে গিয়ে সে বিষয়ে সাক্ষ্য প্রদান করেন।
সৌদি