
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘদিনধরেই একের পর এক হামলায়উত্তপ্ত সৌদি আরব। গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে হামলার রেশ কাটতে না কাটতেই এবারনতুন করে আঘাত হানা হলো দেশটির দুই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের অবকাঠামো। ফলে নতুন করে প্রশ্ন উঠছে, এবার কি সৌদির বেসামরিকস্থাপনাগুলোও বড় ঝুঁকির মুখে?
সৌদিআরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান সীমান্তবর্তীএই দুই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরেই এবার হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনজানিয়েছে, হামলায় বিমানবন্দর দুটির অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন তিনজন। হামলার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পরিস্থিতিনিয়ন্ত্রণে জরুরি সেবা ও
এছাড়াও তারা বলছে, শুধু এইদুই বিমানবন্দর নয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাও তাদের হামলার লক্ষ্য ছিল। অর্থাৎ একদিকে গুরুত্বপূর্ণ তেল ও অর্থনৈতিক স্থাপনায়হামলার দাবি, অন্যদিকে এবার সরাসরি বিমানবন্দরেও আঘাতের ঘটনা। এতে সৌদির বেসামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকেসৌদি আরব বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায়হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, মিত্র গোষ্ঠীদের এমন কর্মকাণ্ড আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।