
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই অবকাশ কাটাতে ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের এক দিন আগেই হোয়াইট হাউসে ফিরেছেন। তবে আকস্মিকভাবে তার ফেরার কারণ সম্পর্কে প্রেসিডেন্টের দপ্তর থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ম্যারিল্যান্ডের প্রত্যন্ত এলাকায় অবস্থিত ক্যাম্প ডেভিড মার্কিন প্রেসিডেন্টদের অন্যতম অবকাশযাপন কেন্দ্র। সাধারণত প্রকৃতির সান্নিধ্যে ব্যক্তিগত সময় কাটাতে সেখানে যান প্রেসিডেন্টরা। তবে ট্রাম্পের নির্ধারিত সময়ের আগে ওয়াশিংটনে ফিরে আসার ঘটনা এমন সময় ঘটল, যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ছে।
এর আগে শনিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পর রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি
এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়েছে, অঞ্চলটির পরিস্থিতি যেকোনো সময় আরও অবনতি হতে পারে। ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে এবং বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলেও সতর্ক করেছে ওয়াশিংটন। এ কারণে ওই অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত জুলাইয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ইয়েমেনের সরকারি বাহিনীর সমর্থনে সৌদি আরব বিমান হামলা চালানোর পর হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা শুরু করে। এসব হামলার মধ্যে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একাধিক তেল স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে।
/টি