
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) আসন্ন ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে নিজের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিশিষ্ট চিকিৎসক ও পেশাদার গলফার ডা. আফশান আনিস। 'পেশাদারিত্বের মর্যাদা, গলফের নতুন দিগন্ত' স্লোগানকে সামনে রেখে তার ঘোষিত এই ইশতেহারে গলফ খেলাকে একটি পূর্ণাঙ্গ ও স্বাবলম্বী শিল্প হিসেবে গড়ে তোলার পাশাপাশি খেলোয়াড়দের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়েছে।
বিগত সরকারের ফ্যাসিবাদী সিন্ডিকেট ও লুটেরা চক্রের অবসান ঘটিয়ে দেশের ক্রীড়াঙ্গনে আমূল সংস্কারের লক্ষ্যে বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) আসন্ন ২০২৬-২০২৯ মেয়াদের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে নিজের যুগান্তকারী ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিশিষ্ট চিকিৎসক, কুমিল্লা মহানগর জাসাস সভাপতি
হাই-পারফরম্যান্স সেন্টার ও নিজস্ব রেঞ্জ: বিপিজিএ-এর নিজস্ব ব্যবস্থাপনায় একটি বিশ্বমানের সেন্টার প্রতিষ্ঠা করা হবে, যেখানে আধুনিক জিম, মেন্টাল হেলথ ও রিকভারি জোন (সুইমিং পুলসহ) এবং আন্তর্জাতিক মানের কোচিং একাডেমি থাকবে।
'টপ ২৫' প্লেয়ারদের মাসিক সম্মানী: প্রতি মাসের র্যাংকিংয়ের শীর্ষ ২৫ জন পেশাদার গলফারকে বিপিজিএ-এর পক্ষ থেকে নিয়মিত নির্দিষ্ট সম্মানী ও বিশেষ মর্যাদা দেওয়া হবে।
আন্তর্জাতিক মানের প্রাইজমানি বণ্টন: বাংলাদেশে প্রথমবারের মতো এশিয়ান/ইউরোপ ট্যুর স্ট্যান্ডার্ড মেনে চ্যাম্পিয়নকে ১৬% সহ কাট-মেক করা শেষ পজিশন (যেমন ৭০তম) পর্যন্ত প্রতিটি প্লেয়ারকে শতভাগ স্বচ্ছতার সাথে প্রাইজমানির অর্থ বুঝিয়ে দেওয়া হবে।
ফ্রি রেঞ্জ বল ও সাবস্ক্রিপশন ফি মওকুফ: খেলোয়াড়দের ওপর থেকে আর্থিক বোঝা কমাতে প্রতিদিন ৫০টি করে ফ্রি রেঞ্জ বল দেওয়া হবে এবং কোনো মাসিক সাবসক্রিপশন ফি নেওয়া হবে না।
যাতায়াত ও ফ্রি ভেন্যু সুবিধা: কিট বহন ও যাতায়াতের জন্য বিনামূল্যে ‘ডেডিকেটেড মিনিবাস’ সার্ভিস চালু হবে। এছাড়া সেনা সদর ও ফেডারেশনের সাথে সমন্বয় করে টুর্নামেন্টে শতভাগ ফ্রি ভেন্যু এবং অনুশীলনের বিশেষ ছাড় ও সুযোগ নিশ্চিত করা হবে।
আর্থিক ও সামাজিক নিরাপত্তা: ব্যাংকের সাথে MoU-এর মাধ্যমে সহজ শর্তে 'বিপিজিএ প্লেয়ার্স ক্রেডিট কার্ড' ও পার্সোনাল লোন, সেই সাথে প্রত্যেক গলফারের জন্য হেলথ ও লাইফ ইন্স্যুরেন্স এবং জরুরি সহায়তার জন্য স্থায়ী 'ওয়েলফেয়ার ফান্ড' গঠন করা হবে।
ডিজিটাল বিপ্লব ও ব্রডকাস্ট: লাইভ লিডারবোর্ড ও প্লেয়ার স্ট্যাটিস্টিকস সহ ডেডিকেটেড মোবাইল অ্যাপ তৈরি এবং দেশের শীর্ষ স্পোর্টস চ্যানেলের সাথে টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের প্রাতিষ্ঠানিক চুক্তি করা হবে।
স্বচ্ছ প্রশাসন ও ডিজিটাল অ্যাকাউন্টস: অ্যাসোসিয়েশনের সার্বিক আধুনিকায়নে ফুল-টাইম পেশাদার সিইও (CEO) নিয়োগ এবং লেনদেনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতে সেন্ট্রালাইজড ফাইন্যান্সিয়াল সফটওয়্যার চালু করা হবে।
প্লেয়ার কোড অফ কন্ডাক্ট: আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করে আচরণবিধি প্রণয়ন করা হবে এবং বাংলাদেশ গলফ ফেডারেশন (BGF) কর্তৃক প্রফেশনাল ঘোষণার পর থেকে ওই খেলোয়াড়ের সব ধরনের অধিকার রক্ষা ও অভিভাবকত্বের দায়িত্ব নেবে বিপিজিএ।
প্রো-এম ও অ্যাসোসিয়েট মেম্বারশিপ: করপোরেট ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত 'প্রো-এম' টুর্নামেন্ট, গালা অ্যাওয়ার্ড ও কন্ট্রিবিউশন ভিত্তিক অ্যাসোসিয়েট মেম্বারশিপ চালু করা হবে।
গ্লোবাল ট্যুর ভিশন: বিপিজিএ-এর টুর্নামেন্টগুলোকে অফিসিয়াল ওয়ার্ল্ড গলফ র্যাংকিং (OWGR)-এর আওতাভুক্ত করা এবং বিদেশি গলফারদের জন্য আন্তর্জাতিক কিউ-স্কুল (Q-School) চালুর দূরদর্শী পরিকল্পনা নেয়া হয়েছে।
ডাক্তার আফশান আনিসের এই নির্বাচনী ইশতেহার কেবল কিছু প্রতিশ্রুতি নয়, এটি বাংলাদেশের পেশাদার গলফারদের অধিকার আদায় এবং গলফকে একটি লাভজনক ক্যারিয়ার হিসেবে প্রতিষ্ঠা করার পূর্ণাঙ্গ রোডম্যাপ। নেতৃত্বে শতভাগ মেলবন্ধন বজায় রাখতে প্রতিটি প্লেয়ারের সাথে নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।