
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আজ (২১ জুন) বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনে ভরসা, নিরাপত্তা ও নিঃশর্ত ভালোবাসার প্রতীক বাবাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে অনেকেই বাবাকে উপহার দেন, পরিবারের সঙ্গে সময় কাটান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে স্মৃতিচারণ ও ভালোবাসার বার্তা প্রকাশ করেন।
বিশ্ব বাবা দিবসের সূচনা যুক্তরাষ্ট্রে হলেও এর পেছনে রয়েছে এক আবেগঘন ইতিহাস। ১৯০৮ সালে পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টে প্রথমবার বাবাদের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে দিবসটিকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলার কৃতিত্ব মূলত ওয়াশিংটনের বাসিন্দা সোনোরা স্মার্ট ডডের। মায়ের মৃত্যুর পর তার
বাবার ত্যাগ ও দায়িত্ববোধের স্বীকৃতি দিতে ডড মনে করেন, মায়েদের মতো বাবাদের জন্যও একটি বিশেষ দিন থাকা প্রয়োজন। তার উদ্যোগেই ১৯১০ সালের ১৯ জুন প্রথম আনুষ্ঠানিকভাবে বাবা দিবস পালিত হয়। পরবর্তীতে দিবসটি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে এবং ১৯২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ এর প্রতি সমর্থন জানান। পরে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন জুন মাসের তৃতীয় রোববারকে বাবা দিবস হিসেবে পালনের ঘোষণা দেন।
সবশেষে ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আইনে স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাবা দিবসকে স্থায়ী জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেন। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশেই জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালিত হয়। দিবসটি শুধু উদযাপনের নয়, বরং বাবার প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশেরও একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।
/টি