
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইউরোপা লিগের ফাইনালে ভাঙা আঙুল নিয়ে খেলেছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলবিসেলেস্তে শিবিরে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। বিশ্বকাপ শুরুর মাত্র এক মাসেরও কম সময় বাকি থাকায় দলের প্রধান গোলরক্ষকের চোট স্বাভাবিকভাবেই ছিল বেশ অস্বস্তির। তবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, মার্তিনেজের এই চোট নিয়ে বড় কোনো শঙ্কা নেই।
আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের দেওয়া তথ্যমতে, সাম্প্রতিক চিকিৎসা পরীক্ষায় মার্তিনেজের আঙুলে সামান্য ফাটল (ফ্র্যাকচার) ধরা পড়েছে। তবে আশার কথা হলো, এই চোটের জন্য কোনো ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। চিকিৎসকদের ধারণা, আগামী ২০ দিনের মধ্যেই পুরোপুরি সেরে উঠবেন তিনি। অর্থাৎ, বিশ্বকাপের মূল আসর শুরুর আগেই
চোটের কারণে পুনর্বাসনে থাকতে হওয়ায় আপাতত অন্তত দুটি ম্যাচে মার্তিনেজকে পাচ্ছে না আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের জন্য ভয়ের কিছু নেই, কারণ এই ম্যাচগুলোর একটিও বিশ্বকাপের অংশ নয়। এছাড়া ক্লাব ফুটবলেও ধাক্কা খাচ্ছেন তিনি; অ্যাস্টন ভিলার হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের মৌসুম সমাপনী ম্যাচেও দর্শক সারিতেই থাকতে হচ্ছে এই তারকা গোলরক্ষককে।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আর্জেন্টিনা আগামী ৬ জুন কাইল ফিল্ডে হন্ডুরাস এবং ৯ জুন জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে। সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকায় এই দুটি প্রীতি ম্যাচ মিস করবেন মার্তিনেজ। তবে প্রথম ম্যাচের আগেই তার ফিট হয়ে ওঠার শতভাগ সম্ভাবনা থাকায় বিশ্বকাপের মূল মঞ্চে তাকে পাওয়া নিয়ে আর কোনো সংশয় থাকছে না।
আগামী ১৬ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল স্কালোনির দল। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে পোস্টের নিচে মার্তিনেজের থাকা এখন অনেকটাই নিশ্চিত। ফলে সাময়িক এই চোটের ধাক্কা কাটিয়ে আর্জেন্টিনা শিবির এখন বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে।
/টিএ