
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে ডাক পাওয়ার আনন্দের রেশ কাটতে না কাটতেই নতুন করে চোটে পড়েছেন নেইমার জুনিয়র। ডান পায়ের মাংসপেশির চোটে ভুগছেন ব্রাজিলের ইতিহাসের সফলতম এই গোলস্কোরার। ২০২৩ সালের অক্টোবরের গুরুতর চোট কাটিয়ে দীর্ঘ দিন পর জাতীয় দলে ফেরার ঠিক পরপরই এই নতুন চোট আসন্ন বিশ্বকাপের জন্য তার প্রস্তুতি নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি করেছে।
নেইমারের বর্তমান ক্লাব সান্তোসের মেডিকেল বিভাগ গত বুধবার তার এই নতুন চোটের বিষয়টি নিশ্চিত করেছে। এই চোটের কারণে ইতোমধ্যেই তিনি সান লরেন্সোর বিপক্ষে সান্তোসের কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারেননি। এমনকি গ্রেমিওর বিপক্ষে সান্তোসের আসন্ন লিগ ম্যাচেও এই তারকা ফরোয়ার্ডের মাঠে
তবে নেইমারের এই চোট নিয়ে এখনই বড় কোনো দুঃসংবাদ দিচ্ছে না সান্তোসের মেডিকেল বিভাগ। ক্লাবের প্রধান চিকিৎসক রদ্রিগো জোগাইব জোর দিয়ে বলেছেন, নেইমারের এই চোটটি খুব একটা গুরুতর নয়। তিনি আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, সঠিক পুনর্বাসনের মাধ্যমে আগামী সপ্তাহেই ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠবেন এই ৩৪ বছর বয়সী তারকা। বর্তমানে সান্তোস ও ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) উভয়েই যৌথভাবে তার শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছে।
এর আগে, গত সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ব্রাজিলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। চোট কাটিয়ে নেইমার দলে ফিরবেন কি না—তা নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। দল ঘোষণায় নেইমারের নাম আসতেই চারপাশ উল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে। দেশের হয়ে ১২৮ ম্যাচ খেলা এই তারকার ফেরাটা ছিল উদযাপনের, তবে এর পরপরই চোটের খবর আসায় দল নির্বাচন নিয়ে কোচের ওপর চাপ কিছুটা বেড়েছে।
আসলে কোচ কার্লো আনচেলত্তি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে, বিশ্বকাপে তিনি কেবল শতভাগ ফিট খেলোয়াড়দেরই দলে চান। ফলে নেইমারের এই নতুন চোট কোচিং স্টাফদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাদের মূল উদ্বেগ হলো, এই চোটের কারণে নেইমারের প্রাথমিক অনুশীলনের সময়সূচি এবং আগামী ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে তার অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে কি না। তবে দ্রুত মাঠে ফিরতে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে নিজের ব্যক্তিগত চিকিৎসক দলের সঙ্গে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার।
/টিএ