
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।
বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অত্যন্ত ঘরোয়া পরিবেশে তার বিয়ের আকদ সম্পন্ন হয়।
বিয়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আকদ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরা অংশ নেন। আকদ শেষে ডা. শফিকুর রহমানসহ অন্যান্যরা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন
/টিএ