
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের ছোট একটি অভ্যাসই শরীর ও ত্বকে বড় পরিবর্তন আনতে পারে—আর সেটি হলো হালকা গরম পানি পান। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বা দিনের যেকোনো সময় খাবারের আগে বা পরে ঈষদুষ্ণ পানি পান করলে শরীরের ভেতর থেকে জমে থাকা বর্জ্য পরিষ্কার হয়। ফলে পেট থাকে হালকা, ত্বক হয় উজ্জ্বল ও প্রাণবন্ত, আর ধীরে ধীরে কমতে শুরু করে অতিরিক্ত চর্বি।
বিশেষজ্ঞরা জানান, নিয়মিত হালকা গরম পানি পান করলে বদহজম, কোষ্ঠকাঠিন্যসহ নানা পেটের সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আসে। শরীর দ্রুত ডিটক্স হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায়। হজম প্রক্রিয়া ঠিক থাকলে শরীরে বাড়তি মেদ জমার সুযোগও থাকে না। তাই যারা ওজন
গরম পানি শুধু ওজন কমাতেই নয়, বিভিন্ন শারীরিক সমস্যায়ও কার্যকর। মাইগ্রেন, উচ্চ বা নিম্ন রক্তচাপ, জয়েন্টের ব্যথা, হাঁটু ও গোড়ালির ব্যথা, হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, কাশি, কোলেস্টেরল নিয়ন্ত্রণ—এমনকি পিরিয়ডের সময় হওয়া তীব্র ক্র্যাম্প কমাতেও গরম পানির ভূমিকা গুরুত্বপূর্ণ। এই সময় গরম পানি পান করলে অ্যাবডোমিনাল মাসলের কার্যক্ষমতা বাড়ে এবং ব্যথা দ্রুত উপশম হয়।
ত্বক ও চুলের যত্নেও হালকা গরম পানির জুড়ি নেই। যারা ব্রণের সমস্যায় ভুগছেন, তারা সকালে খালি পেটে গরম পানি পান করলে ধীরে ধীরে ব্রণ কমতে পারে। এটি স্কিন সেলের ক্ষত সারাতে সাহায্য করে, ত্বক টানটান রাখে এবং বলিরেখা হ্রাস করে। একইভাবে, চুল পড়া, অকালপক্বতা ও খুশকি কমাতে গরম পানি স্কাল্পের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনে, ফলে চুল হয় মজবুত ও চকচকে।
এছাড়াও মানসিক অবসাদ দূর করতে হালকা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করলে মন ভালো হয়। শরীর ব্যথা করলে গরম পানিতে লবণ মিশিয়ে গোসল উপকারী। ত্বকের সমস্যায় গরম পানিতে নিমপাতা ভিজিয়ে সেই পানি দিয়ে গোসল করা যেতে পারে। এমনকি দাঁতের ব্যথা কমাতে দিনে কয়েকবার হালকা গরম পানি দিয়ে কুলি করলেও সুফল পাওয়া যায়। ছোট এই অভ্যাসই হতে পারে সুস্থ ও সুন্দর জীবনের চাবিকাঠি।
/টিএ