
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে প্রযুক্তিপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং অ্যাপলের ইতিহাসে প্রথম ফোল্ডিং আইফোন উন্মোচনের অপেক্ষাও শেষ হওয়ার পথে। উদ্বোধনী দিনেই ডেভেলপারদের জন্য আইওএস ২৭-এর প্রথম বিটা সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি জানানো হয়েছে, আগামী জুলাইয়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য পাবলিক বিটা সংস্করণ প্রকাশ করা হবে।
অ্যাপলের আগের বছরের সময়সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিষ্ঠানটি সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন আইফোন উন্মোচন করে। সেই ধারাবাহিকতায় এবার ৯ সেপ্টেম্বর আইফোন ১৮ সিরিজের মূল কি-নোট ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর থেকে
নতুন সফটওয়্যার প্রকাশের সময়ই প্রযুক্তি বিশ্লেষকদের রিভিউও প্রকাশ পেতে শুরু করবে, যা সম্ভাব্য ক্রেতাদের সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ১৮ সেপ্টেম্বর থেকে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের সরাসরি বিক্রি শুরু হতে পারে বলে প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন, যা অনানুষ্ঠানিকভাবে ‘আইফোন আল্ট্রা’ নামে পরিচিতি পাচ্ছে। ফোল্ডিং ডিসপ্লের জটিল উৎপাদন প্রক্রিয়ার কারণে এই মডেলটির বাজারে আসতে কিছুটা দেরি হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এর আগে ২০১৭ সালে আইফোন এক্স উন্মোচনের পর কয়েক সপ্তাহ পরে বাজারে ছাড়ার কৌশল নিয়েছিল অ্যাপল। তাই একই ধরনের কৌশল অনুসরণ করা হলে ফোল্ডিং আইফোন পরে এলেও আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স নির্ধারিত সময়েই গ্রাহকদের হাতে পৌঁছাতে পারে।
/টি