
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায়। তবে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের কোনো আইনি জটিলতা হবে না। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে তারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় জনসাধারণের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে। এ ধরনের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। দুষ্কৃতকারীরা বিচারের আওতায় এলে এসব ঘটনা কমে আসবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এ পরিস্থিতিতে কেউ দলটির কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, গার্মেন্টস শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে।
টি/