
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের রক্তচাপ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি মানসিকভাবে সম্পূর্ণ সচেতন ও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন আইনজীবী সরদার লতিফ খোসা। খবর সামা টিভির।
ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেন আইনজীবী সালমান সাফদার ও সরদার লতিফ খোসা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের লতিফ খোসা জানান, তাদের সঙ্গে ইমরান খান ও বুশরা বিবির বৈঠক প্রায় তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হয়। এ সময় ইমরান খানের শারীরিক অবস্থা এবং তার বিরুদ্ধে চলমান বিভিন্ন আইনি মামলা নিয়ে আলোচনা হয়।
লতিফ খোসা বলেন, ইমরান খানের রক্তচাপ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তার চোখের সমস্যাও রয়েছে। বিশেষ করে রক্তচাপের বর্তমান অবস্থা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তবে শারীরিক সমস্যার মধ্যেও ইমরান খান মানসিকভাবে সম্পূর্ণ সচেতন এবং নিজের অবস্থানে অটল রয়েছেন। সাক্ষাতের বিষয়ে বৃহস্পতিবার লিখিত প্রতিবেদন প্রকাশ করবেন বলেও জানান তিনি।
এদিকে, বৈঠকে পাকিস্তানের ২৮তম সংবিধান সংশোধনী নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন লতিফ খোসা। তবে এ বিষয়ে ইমরান খানের সঙ্গে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। এর আগে কারাগার সূত্র জানায়, সম্মেলনকক্ষে আইনজীবীদের সঙ্গে ইমরান খান ও বুশরা বিবির বৈঠক তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এ সময় তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারাধীন আপিল নিয়েও আলোচনা ও পরামর্শ করা হয়।
ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশেই এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। তবে কারাগারে প্রবেশের আগে আইনজীবী সালমান সাফদার ও সরদার লতিফ খোসাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাতের আগে তারা প্রায় দুই ঘণ্টা আদিয়ালা কারাগারের ভেতরে অবস্থান করেন।
টি/