
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আসন্ন ঈদুল আজহার সিনেমা নিয়ে যখন দর্শকদের মাঝে টানটান উত্তেজনা, ঠিক তখনই বিনোদনপ্রেমীদের জন্য এলো এক আকস্মিক ধাক্কা। ঈদের বড়পর্দায় মুক্তির তালিকায় থাকা সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খান অভিনীত ‘রকস্টার’। রাত পোহালেই রুপালি পর্দায় মুক্তি পাওয়ার কথা সিনেমাটি। দর্শক মহলেও অগ্রিম টিকিট কাটার ধুম ও তুমুল উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে দেশের অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন ‘স্টার সিনেপ্লেক্স’ এক অনাকাঙ্ক্ষিত দুঃসংবাদ দিল।
মূলত কারিগরি বা কনটেন্ট ফাইল সংক্রান্ত জটিলতার কারণে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শনী সাময়িকভাবে আটকে গেছে। তবে শাকিবের ‘রকস্টার’ একাই এই ভাগ্য বরণ করেনি, একই তালিকায় যুক্ত হয়েছে ঈদের আরেক প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’। ফাইল এসে না
বুধবার (২৭ মে) স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক জরুরি নোটিশের মাধ্যমে দর্শকদের এই সংকটের কথা জানায়। তারা স্পষ্ট করে বলেছে যে, ‘রকস্টার’ এবং ‘মাসুদ রানা’ সিনেমা দুটির কনটেন্ট ফাইল এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি। আর এই ফাইল না পাওয়ার কারণে ছবি দুটির শোর সময়সূচি (শো-টাইম) প্রকাশ করা কিংবা অগ্রিম টিকিট বিক্রি শুরু করা কর্তৃপক্ষের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দর্শকদের বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা বলেন, ‘আপনাদের ধৈর্য এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ঘোষণার জন্য অনুগ্রহ করে আমাদের অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখুন।’ পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই টিকিট ও শোর ব্যাপারে আপডেট দেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়।
ঈদের ঠিক আগমুহূর্তে, যখন হল বুকিং ও টিকিট বিক্রির ভরা মৌসুম, তখন সিনেমা দুটির ফাইল সময়মতো পৌঁছাতে না পারাকে প্রযোজনা ও পরিবেশনা সংস্থার বড় গাফিলতি হিসেবে দেখছেন ক্ষুব্ধ সিনেপ্রেমীরা। যদিও একই দিনে ‘রকস্টার’ সিনেমার পোস্টার শেয়ার করে আজমান রুশো পরিচালিত ছবিটির রাজকীয় আগমনের বার্তা দিয়েছিল সিনেপ্লেক্স। তবে ঈদের এই উৎসবমুখর সময়ে দ্রুত জটিলতা না কাটলে সিনেমা দুটি যে বড় অঙ্কের দর্শক খরায় পড়বে, তা বলাই বাহুল্য।
/টিএ