
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা দিলু মজুমদার আর নেই। বুধবার (২০ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে দেশের সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার ঠিক আগে দিলু মজুমদার হঠাৎ শারীরিকভাবে গুরুতর অসুস্থতা অনুভব করেন। এরপর দ্রুত তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হলেও তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে চিকিৎসাধীন অবস্থাতেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ গণমাধ্যমকে জানান,
নাট্য অঙ্গনে প্রায় তিন যুগের দীর্ঘ ক্যারিয়ার ছিল দিলু মজুমদারের। জনপ্রিয় নাট্যদল ‘আরণ্যক’-এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করে পরবর্তীতে তিনি টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করে পরিচিতি লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ছেলে বিদেশ থেকে দেশে ফেরার পর আগামী শুক্রবার (২২ মে) উত্তরার একটি কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
/টিএ