
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
লিগ পর্বে দাপট দেখিয়ে শীর্ষে থেকে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে উঠেছিল জাফনা কিংস। দলে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় থাকায় বাংলাদেশি সমর্থকদেরও বিশেষ আগ্রহ ছিল দলটির প্রতি। তবে শেষ হাসি হাসতে পারেনি জাফনা, গল গ্যালান্টসের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চারিথ আসালাঙ্কা ও এশান মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় জাফনা কিংস। এরপর ২৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় গল গ্যালান্টস। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে দলটি।
ফাইনালে গলের জয়ে বড় অবদান রাখেন এশান মালিঙ্গা। সাকিব আল
ব্যাটিংয়ে জাফনার হয়ে একমাত্র কামিল মিশারা উল্লেখযোগ্য ইনিংস খেলেন। তিনি ৩২ বলে ৪১ রান করেন। তবে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় ব্যাট হাতে ব্যর্থ হন। হৃদয় ১০ বলে ১০ রান করেন, আর সাকিব ১৩ বলে করেন মাত্র ৯ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন চামিন্দু বিক্রমেসিংহে।
১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও টম রজার্স ও দিনুড়া কালুপাহানার ব্যাটে ঘুরে দাঁড়ায় গল। সাকিব আল হাসান জোড়া আঘাতে রজার্স ও কালুপাহানাকে ফিরিয়ে কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত দাসুন শানাকা ও সহান আরাচ্চিগে দলকে জয় এনে দেন। ম্যাচসেরার পুরস্কার পান চারিথ আসালাঙ্কা, আর সিরিজসেরা হন কামিল মিশারা।
সংক্ষিপ্ত স্কোর:
জাফনা কিংস: ১২৩/১০ (১৯.৩ ওভার)
গল গ্যালান্টস: ১২৬/৫ (১৫.৫ ওভার)
ফলাফল: গল গ্যালান্টস ৫ উইকেটে জয়ী