
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ম্যাচে বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ডারউইনে শনিবার (৮ আগস্ট) ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় নাজমুল হোসাইন শান্তর দল। এর ফলে ম্যাচে বড় ব্যবধানে হারের লজ্জা পেতে হয়েছে মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমদের।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান করার পর অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান সংগ্রহ করে। এতে স্বাগতিকরা ৯২ রানের লিড পায়। সেই ঘাটতি পূরণ করে ম্যাচে ফেরার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। শেষ পর্যন্ত
বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। মাত্র ১১ ওভার বল করে ২৫ রান দিয়ে ৮টি উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশের আট ব্যাটারই তার শিকার হয়েছেন। আগের দিন দ্বিতীয় ইনিংসের শুরুতে সাদমান ইসলামকে ৬ রানে ফিরিয়ে ধসের সূচনা করেন থম্পসন। এরপর মুমিনুল হক ৬ রান করে বোল্ড হন। শনিবার মাঠে নেমে কোনো রান না করেই এলবিডব্লিউ হন অধিনায়ক শান্ত। সৌম্য সরকার ৫ ও মুশফিকুর রহিম ২ রান করে থম্পসনের বলে আউট হন।
বাংলাদেশের স্কোরবোর্ডে ৩৬ রান উঠতেই চার ব্যাটার সাজঘরে ফেরেন। এরপর তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অমিত হাসান ৪ রান করে কোরি রকিচোলির বলে ক্যাচ দেওয়ার পর মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে যান। এতে ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। শেষদিকে হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো আর কোনো ব্যাটার ছিলেন না।
শেষ পর্যন্ত তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের উইকেটও তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি টানেন থম্পসন। ২২ ওভারে মাত্র ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশের হয়ে থম্পসনের ৮ উইকেটের পাশাপাশি কোরি রকিচোলি নেন ২টি উইকেট। প্রস্তুতি ম্যাচে এমন ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল সিরিজের আগে বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা হয়ে থাকল।
/টি