
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বর্ণাঢ্য র্যালি, নানা স্লোগান, আবির মাখামাখি আর নাচ-গানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টুর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়। এই কর্মসুচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধরণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা শহরের রাস্তায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বেলা ১২টার দিকে জেলা ডাকবাংলো প্রাঙ্গণ থেকে ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারের একটি র্যালিটি বের হয়। র্যালিটি শহরের শহীদ হাসান চত্বরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন শহরের রাজপথ।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় যুবদলের নেতৃবৃন্দ সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে যুবদল সাধারণ মানুষের পাশে ছিলো ভবিষৎতেও যুবদল সাধরণ মানুষের জন্য কাজ করে যাবে বলে জানান তিনি।
যুবদলের এই প্রতিষ্ঠাবর্ষিকীর দিনটি স্বরণীয় করে রাখার জন্য নেতাকর্মীরা একে অপরের গায়ে আবির মাখিয়ে দেন। নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ,সহ জেলা বিএনপি ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।