
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন কথিত সন্ত্রাসী সংগঠন ‘হালিম গ্রুপ’-এর প্রধান আব্দুল হালিম।
এ ঘটনায় ক্যাম্পজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৮/ইস্ট ব্লকের লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের একদল সশস্ত্র সন্ত্রাসী আব্দুল হালিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হালিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন। তিনি জানান, ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, এ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত টহল জোরদার করেছে বলে জানা গেছে।
নিহত আব্দুল হালিম তিনি মিয়ানমারের মংডুর নাফ্ফুরা পাড়ার বাসিন্দা এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রাক্তন ক্যাম্প কমান্ডার ছিলেন । ২০২১ সালে মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর তিনি আরসা থেকে বেরিয়ে নিজ নামে এই অপরাধী চক্র গঠন করেন। যে সংগঠনের প্রায় ২০০-২৫০ জন সক্রিয় সদস্য রয়েছে।
রোহিঙ্গা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে, যা স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।