
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দিনাজপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় দিনাজপুর জেলায়ও খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।দিনাজপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল।
উদ্বোধনকৃত ইউনিয়নগুলো হলো— ২ নং সুন্দরবন ইউনিয়ন, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন এবং ৯ নং আশকলপুর ইউনিয়ন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এই উদ্যোগকে টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।