
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো সময় নষ্ট না করে দ্রুত পুরো বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে। তিনি বলেন, প্রযুক্তির কোনো বিকল্প নেই। তাই শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সমাজের সব শ্রেণির মানুষকে ডিজিটাল ব্যবস্থার অন্তর্ভুক্ত করে অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করতে হবে।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সরকার দ্রুততম সময়ে সব খাতে ডিজিটালাইজেশন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। শুধু অর্থনৈতিক অন্তর্ভুক্তিই নয়, সেবা প্রদানের ক্ষেত্রেও ইনক্লুসিভনেস নিশ্চিত করে সবাইকে সমানভাবে সুবিধা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই এখন সরকারের অগ্রাধিকার। এতে উৎপাদনশীলতা বাড়বে এবং নাগরিকরা
তিনি আরও বলেন, শেয়ারবাজার, বিমা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি কমাতে ডিজিটালাইজেশন কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানের আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে জনতা ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে পুরস্কৃত করা হয়।
/টিএ