
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রোহিঙ্গা সংকটে কূটনৈতিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়াম প্রয়াত অতিরিক্ত সচিব ও রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার রীতার নামে নামকরণের ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী শাহরিয়ার রীতার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
স্মৃতিচারণ করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "দীর্ঘদিন মুখ থুবড়ে থাকা রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সংযোগ স্থাপনে বিশেষ ভূমিকা রেখেছিলেন ফেরদৌসী শাহরিয়ার রীতা। দেশের কূটনৈতিক অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, অতিরিক্ত সচিব এ কে এম শহীদুল ইসলাম, বিচারপতি রাজ্জাক আল জামিল এবং মোহনা টেলিভিশনের সিইও
দোয়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রদূতের পিতা আলহাজ্ব শফিকুল ইসলাম তাঁর প্রিয় সন্তানের রুহের মাগফিরাত ও বিদেহী আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।