
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের বিরুদ্ধে প্রয়োজন হলে আবারও সামরিক হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। মঙ্গলবার (৩০ জুন) ইসরাইলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর দিয়েছে আনাদোলু।
সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইরানের পরমাণু বোমা তৈরির হুমকি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে ইসরাইল। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি দেশটির নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে এবং সেই ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে তার সরকার।
এদিকে নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে একটি
সমঝোতা স্মারকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল, ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তবে শুরু থেকেই ইরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার বিরোধিতা করে আসছে ইসরাইল। দেশটির সরকার বরাবরই তেহরানের পরমাণু কর্মসূচিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে আসছে। একই সঙ্গে প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেল আবিব।
/টি