রাশিয়ার কাছে গুচ্ছবোমার "পর্যাপ্ত মজুদ" রয়েছে এবং ইউক্রেন রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হলে মস্কোরও সেগুলো ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রবিবার সরকারি এক রাশিয়ান টিভিতে সাক্ষাৎকারে এ কথা বলেন রুশ এই নেতা। তিনি বলেন, "অবশ্যই, যদি তারা আমাদের বিরুদ্ধে গুচ্ছবোমার ব্যবহার করে, তাহলে আমরা পারস্পরিক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করি।"
ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গুচ্ছবোমা হাতে পেয়েছে ইউক্রেন, যা ১০০টিও বেশি দেশে নিষিদ্ধ। যদিও বেসামরিক মানুষের উপর এই বোমা প্রয়োগ করা হবে না বলে জানিয়েছে দেশটি।
এদিকে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এবং ব্ল্যাক সাগরে নৌবহর ক্রিমিয়ান বন্দরের সেভাস্তোপোলের উপর নয়টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত

করেছে বলে জানিয়েছে মস্কো-স্থাপিত একজন কর্মকর্তার।
এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায় যে, তাদের বাহিনী সাতটি আকাশযান এবং দুটি পানির নিচের ড্রোন ধ্বংস করেছে।
টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, “আজ সকালে, সেভাস্তোপল শহরের কাছে ক্রিমিয়ান উপদ্বীপের ভূখণ্ডে সাতটি মনুষ্যবিহীন বিমান এবং দুটি মনুষ্যবিহীন ডুবো যানবাহন দ্বারা কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলা চালানোর একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।”
তবে এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়।