
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ওজন নিয়ন্ত্রণে রাখতে সবসময় জিমে দীর্ঘ সময় ব্যয় করা বা কঠিন ব্যায়াম করার প্রয়োজন হয় না। চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে একটি সহজ অভ্যাস গড়ে তুললেই ক্যালোরি খরচ বাড়ানো সম্ভব। সুযোগ পেলেই লিফট বা এসকেলেটরের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করলে শরীর বেশি সক্রিয় থাকে এবং ওজন নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
গবেষণায় দেখা গেছে, সমতল রাস্তায় হাঁটার তুলনায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় প্রায় ২০ গুণ বেশি ক্যালোরি খরচ হতে পারে। কারণ সিঁড়ি ওঠার সময় শরীরকে মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করতে হয়। এতে পায়ের পেশি, নিতম্ব, কোমরসহ শরীরের বড় বড় পেশিগুলো একসঙ্গে সক্রিয় হয়, ফলে অল্প সময়েই বেশি শক্তি ব্যয় হয়।
বিশেষজ্ঞদের মতে,
শুধু সিঁড়ি বেয়ে ওপরে ওঠাই নয়, নিচে নামার সময়ও উল্লেখযোগ্য পরিমাণ ক্যালোরি খরচ হয়। গবেষণায় দেখা গেছে, সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সমতল পথে হাঁটার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ক্যালোরি পোড়ে। তবে নতুনদের ধীরে ধীরে অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুরুতে এক বা দুই তলা ওঠা, প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট সিঁড়ি ব্যবহার, আরামদায়ক জুতা পরা এবং প্রয়োজন হলে হাতল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। হাঁপানি, হাঁটুর সমস্যা বা হৃদ্রোগ থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সিঁড়ি ব্যবহার করলেই ওজন কমবে—এমনটি নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শারীরিক কার্যক্রম এবং প্রয়োজন অনুযায়ী ক্যালোরি ঘাটতি তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। হাঁটা, সাইকেল চালানো, শক্তিবর্ধক ব্যায়াম ও সিঁড়ি ব্যবহারের মতো অভ্যাস একসঙ্গে অনুসরণ করলে ওজন নিয়ন্ত্রণে আরও ভালো ফল পাওয়া সম্ভব।
সূত্র: হিন্দুস্তান টাইমস