
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গাজর খেলে চোখের দৃষ্টি ভালো হয় এবং চশমার প্রয়োজন কমে যায়—এমন ধারণা দীর্ঘদিন ধরে প্রচলিত। যদিও গাজর অত্যন্ত পুষ্টিকর একটি সবজি, তবে এটি খাওয়ার মাধ্যমে স্বাভাবিকের চেয়ে বেশি দৃষ্টিশক্তি অর্জন করা বা চশমার প্রয়োজনীয়তা দূর করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
গাজরে থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা চোখের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে কম আলোতে দেখার ক্ষমতা ঠিক রাখতে এবং রেটিনার সুস্থতা বজায় রাখতে ভিটামিন এ সহায়ক। শরীরে এই ভিটামিনের ঘাটতি থাকলে গাজর সেই ঘাটতি পূরণে কার্যকর হতে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, গাজর খেয়ে ক্ষীণদৃষ্টি, দূরদৃষ্টি বা চোখের প্রতিসরণজনিত সমস্যার সমাধান হয় না। যাদের শরীরে
অন্যদিকে দীর্ঘদিন অতিরিক্ত পরিমাণে গাজর খেলে ত্বকে হলুদ বা কমলা রঙের আভা দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে ক্যারোটেনেমিয়া বলা হয়। এটি সাধারণত ক্ষতিকর নয় এবং গাজর খাওয়ার পরিমাণ কমিয়ে দিলে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
বিশেষজ্ঞরা বলছেন, চোখের সুস্থতা বজায় রাখতে শুধু গাজরের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করা জরুরি। সবুজ শাকসবজি, ওমেগা-৩ সমৃদ্ধ মাছ, আখরোট এবং ভিটামিন সি, ভিটামিন ই ও জিঙ্কসমৃদ্ধ খাবার চোখের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিয়মিত চোখের পরীক্ষা এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।
/টি