
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। এ ধাপে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এদিকে ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, আগামীতে কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।
তবে বর্তমানে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এ ছাড়া ৬ বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। নাগরিকদের তথ্য সংগ্রহের এ পরিকল্পনা নিয়েও কাজ করছে নির্বাচন কমিশন।
টি/