
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ সোমবার (২৫ মে) শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি ইতোমধ্যে মিনায় পৌঁছেছেন এবং ইহরামের সাদা পোশাকে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। রোববার এশার নামাজের পর থেকেই হাজিরা ধাপে ধাপে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। পুরো হজ এলাকা মুখর হয়ে ওঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে।
শরিয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর ৯ জিলহজ মঙ্গলবার তারা আরাফাতের ময়দানে যাবেন, যা হজের মূল রুকন হিসেবে বিবেচিত। এ বছর হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থানের পর হাজিরা মুজদালিফায় রাতযাপন করবেন
হজের অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে পশু কোরবানি, মাথা মুণ্ডন বা চুল ছোট করা। পরে ১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে হাজিরা বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী, ১২ জিলহজ সূর্যাস্তের আগেই তারা মিনা ত্যাগ করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছর বিশ্বজুড়ে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করতে পারেন। বাংলাদেশ থেকে গেছেন প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রী। হজকে কেন্দ্র করে সৌদি আরব ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হাজিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
/টিএ