
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক এখনো খনির মাটির নিচে আটকা পড়েছেন। নিখোঁজদের উদ্ধারে দ্রুতগতিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে জানা যায়, গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করে। শনিবার (২৩ মে) সকাল ৬টার মধ্যে খনির ভেতর থেকে অন্তত ২০০ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে এখনো
এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
শানসি প্রদেশ চীনের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত হলেও এখানকার খনি নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, উৎপাদন বাড়ানোর চাপ ও নিরাপত্তা বিধি উপেক্ষার কারণে এসব খনিতে বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে, যা শ্রমিক নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে।
/টিএ