
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে হারের পেছনে প্রস্তুতির ঘাটতি এবং উইকেটের আচরণ সম্পর্কে ধারণা না থাকাকে বড় কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার মতে, ম্যাচের শুরুর দিকে উইকেট বুঝতে না পারায় ব্যাটিংয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। আগে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান একসময় ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়লেও সেই চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিয়ে ফাইনালে উঠে যায় পাকিস্তান।
ম্যাচ শেষে লিটন বলেন, “গত কয়েক দিনে এখানে কোনো ম্যাচ আমরা দেখিনি, উইকেটে অনুশীলনের সুযোগও পাইনি। তাই প্রথম কয়েক ওভার
বল হাতে শুরুটাও ভালো করেছিল বাংলাদেশ। ৫৩ রানের মধ্যে পাকিস্তানের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচে চাপ তৈরি করেছিল তারা। তবে মাঝের ওভারে সেই চাপ ধরে রাখতে পারেনি বোলাররা। হাসান নওয়াজ ও আবদুল সামাদের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় পাকিস্তান। লিটনের মতে, “মাঝের ওভারগুলোতে আরেকটু ভালো বোলিং করতে পারলে এবং কম ছক্কা দিলে আমাদের সুযোগটা আরও ভালো থাকত।”
মোস্তাফিজুর রহমানের দুই ওভারে ৪১ রান দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তার ব্যবহারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন অধিনায়ক লিটন। তিনি বলেন, “অনেক বিকল্প ছিল। আজ মোস্তাফিজ যদি তিন উইকেট নিত, তাহলে এই প্রশ্নটা করতেন না। সে অনেক দিন ধরেই এই কাজ করছে। আমার মনে হয়েছে, মোস্তাফিজই সেরা বিকল্প এবং তাই তাকে ব্যবহার করেছি।” ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ না হলেও বাংলাদেশের সামনে এখনো পদক জয়ের সুযোগ রয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ১২৪ রানে শ্রীলঙ্কাকে হারানোয় শনিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
টি/