
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আজ দেখা গেল এক দাপুটে বাংলাদেশ দলকে। নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে হারের পর এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ।
সোমবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড। তবে নাহিদ রানার গতির ঝড়ে শুরুতেই এলোমেলো হয়ে যায় কিউইদের ব্যাটিং লাইনআপ। ওপেনার নিক কেলি এক প্রান্ত আগলে রেখে ৮৩ রান করলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। নাহিদ রানা মাত্র ৩২ রান খরচায় শিকার করেন ৫টি উইকেট, যা কিউইদের
১৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানেই সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারিয়ে চাপে পড়ে দল। তবে সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দেন ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে এই জুটি মাত্র ১১০ বলে গড়েন ১২০ রানের ম্যাচজয়ী পার্টনারশিপ। তানজিদ মাত্র ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় খেলেন ৭৬ রানের এক বিধ্বংসী ইনিংস।
অন্য প্রান্তে ধীরস্থির খেলে নিজের অর্ধশতক তুলে নেন নাজমুল হোসেন শান্ত। ৭১ বলে ৫০ রান করার পর আঙুলে চোট পেয়ে তিনি মাঠ ছাড়লে কিছুটা উদ্বেগ তৈরি হয়। এর মাঝে লিটন দাস তার শততম ওয়ানডে ম্যাচে মাত্র ৭ রান করে বিদায় নেন। তবে লক্ষ্য ছোট হওয়ায় বাংলাদেশের জয় পেতে কোনো বেগ পেতে হয়নি।
শেষ দিকে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৩০ রান এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ধৈর্যশীল ব্যাটিংয়ে ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। রানার ৫ উইকেট আর তানজিদ-শান্তর ফিফটিতে এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল, যার ফলে সিরিজের শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হলো।
/টিএ