
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরবে পবিত্র হজ পালন নিয়ে নতুন ও কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের হজ মৌসুমে ভিজিট ভিসাধারী বা অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের হজের নিয়ম লঙ্ঘন করে আশ্রয় দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। মূলত হজের আনুষ্ঠানিকতাকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যারা ভিজিট ভিসায় সৌদি আরবে অবস্থান করছেন, তাদের হজের নিয়ম ভেঙে কোনোভাবে হজের জন্য আশ্রয় দেওয়া বা থাকার ব্যবস্থা করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি তার হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাড়ি কিংবা অন্য কোনো গোপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, শাস্তি কেবল আশ্রয় দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। অবৈধভাবে মক্কা বা পবিত্র স্থানগুলোতে কাউকে অবস্থান করতে সাহায্য করা, কাউকে লুকিয়ে রাখা কিংবা যাতায়াতে সহায়তা করাও গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। নিয়ম লঙ্ঘনের সঙ্গে যদি একাধিক ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান জড়িত থাকে, তবে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির পরিমাণ বা জরিমানার অংক আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পুরো হজ মৌসুমজুড়েই এই বিশেষ নিরাপত্তা ও আইনি বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর থাকবে। হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের প্রতি যথাযথ নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে মন্ত্রণালয় থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সৌদির বিভিন্ন অঞ্চলের জন্য বিশেষ জরুরি নম্বর চালু করেছে সরকার। কোনো ধরনের নিয়ম লঙ্ঘনের ঘটনা নজরে এলে নাগরিক ও প্রবাসীদের নির্ধারিত নম্বরে যোগাযোগ করে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষের এই সচেতনতামূলক পদক্ষেপের লক্ষ্য হলো একটি নির্বিঘ্ন ও পবিত্র হজ উদযাপন নিশ্চিত করা।
/টিএ