
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শেষ আটে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে আজ রোববার বাংলাদেশ সময় রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটির আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে চোট কাটিয়ে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমারের শুরুর একাদশে থাকা না থাকা। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে শুরু থেকেই মাঠে দেখতে মুখিয়ে আছেন ব্রাজিল সমর্থকরা।
গ্রুপ পর্বে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে না পারায় সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে নকআউট পর্বের প্রথম ম্যাচে পুরোনো ছন্দে ফিরে আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিয়েছে সেলেসাওরা। তাই আর্লিং হালান্ডের নেতৃত্বাধীন নরওয়ের বিপক্ষে জয় ধরে রেখে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানান, নেইমার
তবে এর আগেও গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচের আগে একই ধরনের মন্তব্য করেছিলেন আনচেলত্তি, কিন্তু শেষ পর্যন্ত নেইমারকে শুরুর একাদশে রাখেননি। এদিকে ম্যাচের আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘টিক-টক… বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচ আর মাত্র কিছু সময় বাকি।’ এই পোস্টের পর থেকেই নেইমারের একাদশে থাকার সম্ভাবনা নিয়ে জল্পনা আরও বেড়েছে।
আনচেলত্তি আরও বলেন, কোনো তারকাই বেঞ্চে বসে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এবং নেইমারের ক্ষেত্রেও সেটি ভিন্ন নয়। তবে তিনি পেশাদারিত্ব বজায় রেখে অনুশীলনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগেই নেইমারের সঙ্গে তার ভূমিকা নিয়ে আলোচনা হয়েছিল বলেও জানান ব্রাজিল কোচ। সে সময় নেইমার দলের প্রয়োজনে যেকোনো ভূমিকায় অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছিলেন—দলের জন্য অবদান রাখা মানে প্রয়োজন হলে বেঞ্চে বসে থাকাও।