
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করলেই এখন চোখে পড়ছে ডোনাল্ড ট্রাম্প- এক অদ্ভুত রাজকীয় অবয়ব। সাদাটে-গোলাপি গায়ের রঙ আর কপালে সোনালি চুলের বাহারে সে দাঁড়িয়ে রয়েছে গাম্ভীর্য নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সাথে অদ্ভুত মিল থাকায় খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প। কোরবানির ঈদের আমেজ এখনো পুরোদমে শুরু না হলেও, নারায়ণগঞ্জের একটি খামারের এই সদস্যকে ঘিরে তৈরি হয়েছে অন্যরকম এক উন্মাদনা। তার উপস্থিতি এখন যেকোনো সেলিব্রিটির চেয়ে কম কিছু নয়। দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসছেন কেবল এক নজর তাকে দেখার জন্য।
নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মের মূল আকর্ষণ এখন এই বিরল জাতের এলবিনো প্রজাতির
খামার মালিক জিয়া উদ্দিন মৃধা প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে এটি সংগ্রহ করেছিলেন। প্রতিদিন ঘাস, ভুট্টা আর ভুসি মিলিয়ে ১২ ধরনের পুষ্টিকর খাবারের রাজকীয় মেন্যুতে বড় হয়েছে এই তারকা মহিষ। খামারে তুফান, মাস্তান, রহমান ডাকাত এমনকি নরেন্দ্র মোদির মতো অনেক ভাইরাল নামের পশু থাকলেও জনপ্রিয়তায় সবাইকে ছাড়িয়ে গেছে ট্রাম্প।
প্রতিদিন শত শত দর্শনার্থী খামারে ভিড় করছেন কেবল একটি সেলফি বা ভিডিওর আশায়। বিশেষ করে ছোট শিশুদের কাছে এই গোলাপি মহিষটি এখন যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই খামারটির পরিচিতি ছড়িয়ে পরেছে দেশজুড়ে।
তবে দর্শকদের মন খারাপের সংবাদ হলো, ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ঢাকার এক সৌখিন ক্রেতা লাইভ ওয়েট হিসেবে ৫৫০ টাকা কেজি দরে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনে নিয়েছেন তাকে। আগামী সপ্তাহেই সে পাড়ি জমাবে নতুন ঠিকানায়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মতে, এটি মূলত দেশি এলবিনো মহিষ, যার শরীরে রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এমন বিরল রঙের সৃষ্টি হয়েছে। তবে কারণ যাই হোক, এবারের কোরবানির বাজারের শুরুতেই যে ডোনাল্ড ট্রাম্প আলোচনার সবটুকু আলো কেড়ে নিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
ভিডিও লিংক: নারায়ণগঞ্জে দেখা মিলেছে ডোনাল্ড ট্রাম্পের, দেখতে অসংখ্য মানুষের ঢল!
/টিএ