
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আবদুস সালাম, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক গ্যাসের লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় শওকত আলী গাজীর মালিকানাধীন একটি টিনশেড ভাড়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন—গৃহকর্তা ও হালিম বিক্রেতা আব্দুল কাদির (৫০) এবং তার তিন ছেলে মো. মেহেদী (১৭), মো. সাকিব (১৬) ও মো. রাকিব (১৬)। ঘটনার সময় আব্দুল কাদিরের স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি অলৌকিকভাবে রক্ষা পান। দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ঘরের ভেতর দিয়ে যাওয়া গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে দীর্ঘক্ষণ গ্যাস বের হয়ে পুরো ঘরটি একটি ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছিল। ভোরে পরিবারের কোনো সদস্য চুলা জ্বালাতে গেলে বা বৈদ্যুতিক সুইচের স্পার্ক থেকে জমানো গ্যাসে আগুন লেগে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, গ্যাস জমে থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। দগ্ধদের অবস্থা গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও লিকেজের উৎস নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিষয়টি আরও খতিয়ে দেখবেন বলে তিনি জানান।