
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর মিরপুরে একটি বস্তাবন্দি মানুষকে কেন্দ্র করে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও সাম্প্রতিক সময়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার আড়ালে কি লুকিয়ে রয়েছে তা জানতে অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তে দৃশ্যপটের সাথে বাস্তবতার মেলবন্ধন নিয়ে তৈরি হয়েছে নতুন এক জটিল রহস্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা প্লাস্টিকের বস্তায় করে এক ব্যক্তিকে টেনে আনা হচ্ছে। মুহূর্তে অপহরণের খবর ছড়িয়ে পড়লেও পুলিশের অনুসন্ধানে মিলেছে ভিন্ন হিসাব।
ভিডিওর এই ব্যক্তির নাম নজরুল ইসলাম, বয়স ৫০। পল্লবীর দি স্যালভেশন আর্মি ক্লিনিকে দীর্ঘ দেড় দশক ধরে ১৭ হাজার টাকা বেতনে নিরাপত্তাকর্মীর কাজ করছেন তিনি। অনলাইনে তাকে প্রকল্প ব্যবস্থাপক বলে
ঘটনার সূত্রপাত গত ১০ সেপ্টেম্বর রাতে। দায়িত্ব পালনের একপর্যায়ে ভোরপৌনে পাঁচটার দিকে এক অজ্ঞাত ব্যক্তি প্লাস্টিকের বস্তায় করে নজরুলকে ক্লিনিকের সামনে রেখে যান। ঠিক এক ঘণ্টা পর নজরুল নিজে থেকেই বস্তা থেকে বেরিয়ে আসেন। এরপর বেশ কিছুক্ষণ গেটের সামনে বসে থেকে সেই অজ্ঞাত ব্যক্তির সাথেই স্বাভাবিকভাবে রিকশায় চড়ে স্থান ত্যাগ করেন। ফুটেজে বলপ্রয়োগের কোনো আলামত দেখেনি পুলিশ।
তবে পরিবারের দেয়া তথ্যে যুক্ত হয়েছে নতুন মোড়। নজরুলের ছেলে পুলিশকে জানান, সম্প্রতি ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নেন তার বাবা। দুই স্ত্রী গ্রামে থাকায় পারিবারিক টানাপোড়েন থেকে তিনি আত্মগোপনে গিয়ে থাকতে পারেন বলে ধারণা স্বজনদের।
জোরজুলুমের প্রমাণ না মিললেও একজন সুস্থ মানুষ কেন বস্তাবন্দি হয়ে এলেন, আর কোথায়ই বা গায়েব হলেন—সেই উত্তর মেলেনি এখনও। ধাঁধায় ঘেরা এই নিখোঁজ নাটকের আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশ।