
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে একটি সামরিক ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, এই হুমকি মোকাবিলায় ইসলামি দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন খাজা আসিফ। তিনি বলেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড ও অতীতের ঘটনাপ্রবাহ বিবেচনায় পুরো মুসলিম বিশ্বকে সম্মিলিতভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ১৯৪৭ বা ১৯৪৮ সালের দিকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই এ অঞ্চলে সংঘাত চলে আসছে। তার মতে, বেলফোর ঘোষণার ধারাবাহিকতায় এই সংকটের সৃষ্টি
খাজা আসিফ আরও বলেন, ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট চলতে থাকবে। এ বিষয়ে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে কোনো ধরনের মতপার্থক্য থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি দাবি করেন, ইসরায়েলের ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী নীতি দেশটির ক্ষমতায় থাকা ব্যক্তিদের পরিবর্তনের সঙ্গে বদলাবে না। ভবিষ্যতেও ইসরায়েল এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাবে বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
সূত্র: মিডল ইস্ট আই ও টাইমস অব ইসরায়েল
/টি