
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীসহ দেশের পথঘাট মানেই যেন এক অসহনীয় শব্দের রাজ্য। দীর্ঘ যানজটের মধ্যে হঠাৎ কানের কাছে বেজে ওঠা বিকট শব্দ কেবল বিরক্তির কারণই নয়, ডেকে আনছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিও। সড়কের এই চিরচেনা বিশৃঙ্খলা এবং চালকদের বেপরোয়া মনোভাবের পাশাপাশি কাজ করছে কিছু অননুমোদিত যন্ত্রাংশ। বিশৃঙ্খলা রোধ এবং জনস্বার্থ রক্ষায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর বিধিনিষেধ জারি করলো সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
সড়কে চলার পথে বিকট ও আকস্মিক হর্নের শব্দে শিউরে ওঠেন না—এমন মানুষ খুঁজে পাওয়া দায়। বাইক থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন মোটরযানে আইনের তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে বহুসুরের হর্ন ও হুটার। এতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন পথচারী ও যাত্রীরা।
বিশেষজ্ঞ
বিদ্যমান সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধিতে যানবাহনের হর্ন ব্যবহারের স্পষ্ট সীমানা নির্ধারণ করা আছে। এই বিধি অনুযায়ী, একমাত্র অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, উদ্ধারকাজে নিয়োজিত যান কিংবা রাষ্ট্রীয় জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো মোটরযানে সুরেল, বহুমুখী কিংবা ভীতিকর শব্দ সৃষ্টিকারী কোনো হর্ন বসানো বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
এসব অনুমোদনহীন যন্ত্রাংশের ব্যবহার সম্প্রতি বেড়ে যাওয়ায় কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অননুমোদিত হর্ন স্থাপন ও পুনর্স্থাপন থেকে বিরত থাকতে হবে। নির্দেশ অমান্য করে কেউ যদি তা ব্যবহার অব্যাহত রাখে, তবে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নেয়া হবে কঠোর ব্যবস্থা।