
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মক্কা চুক্তি’ বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাজধানীর এফডিসিতে “মুসলিম বিশ্বের বিদ্যমান সংকট নিরসনে মক্কা চুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারবে” শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, সৌদি আরবে সৈন্য পাঠানো এবং 'মক্কা চুক্তি'তে যুক্ত হওয়ার ক্ষেত্রে আবেগের উর্ধ্বে উঠে গভীর কূটনৈতিক বিশ্লেষণ প্রয়োজন। বাংলাদেশ এতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে আমাদের শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমানে ওআইসি ও জিসিসির মতো সংস্থাগুলো অকার্যকর হয়ে পড়ায় মুসলিম বিশ্ব চরম সংকটের মুখোমুখি। মক্কা চুক্তির মাধ্যমে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, কূটনৈতিক স্বার্থ রক্ষা ও জাতীয় নিরাপত্তা সুসংহত করার বিষয়ে তিনি জোর দেন।
প্রতিযোগিতা শেষে অতিথিদ্বয় বিজয়ী ও বিজিত দলের বিতার্কিকদের মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।