
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা হয়তো শেষ হতে চলেছে। কিন্তু শেষ মুহূর্তে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্ব চ্যাম্পিয়নরা ৩-২ গোলে হারিয়েছে মিশরকে। মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শেষ ষোলোর শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই চাপে ছিল আর্জেন্টিনা। ১৪ মিনিটে ফ্রি কিক থেকে ইয়াসির ইব্রাহিমের হেডে এগিয়ে যায় মিশর। পাঁচ মিনিট পর পেনাল্টি পেলেও গোল করতে পারেননি লিওনেল মেসি। তার নেওয়া স্পট কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মোহাম্মদ শোবেইর। এরপর ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও মেসির একাধিক প্রচেষ্টা ব্যর্থ হলে ১-০ ব্যবধানে
দ্বিতীয়ার্ধে মিশর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৫৮ মিনিটে মুস্তাফা জিকোর একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হলেও ৬৭ মিনিটে ট্রানজিশন থেকে তিনি আবার গোল করে ব্যবধান ২-০ করেন। তবে হাল ছাড়েনি আর্জেন্টিনা। ৭৯ মিনিটে মেসির দারুণ ক্রস থেকে ক্রিশ্চিয়ান রোমেরোর হেডে ব্যবধান কমে। মাত্র চার মিনিট পর বক্সের ভেতরে জটলার মধ্যে থেকে নেওয়া মেসির শট শোবেইরের হাত ছুঁয়ে জালে জড়ালে ২-২ সমতা ফেরে ম্যাচে।
সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাক থেকে লাউতারো মার্তিনেজের ক্রসে এনজো ফার্নান্দেজের হেডে আসে জয়সূচক গোল। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। অবিশ্বাস্য এই প্রত্যাবর্তনের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে উঠে মেসির দল নতুন করে শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখল।
/টি