
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
৪৮ দলের বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। নানা নাটকীয়তা, স্বপ্নভঙ্গ, চমক এবং বিতর্ক পেরিয়ে নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। শেষ ষোলোর লড়াইয়ে দেখা গেছে একাধিক রুদ্ধশ্বাস ম্যাচ, যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল তুঙ্গে।
সবচেয়ে বেশি নাটকীয়তা দেখা গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচে। মিসরের বিপক্ষে ২–০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩–২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ম্যাচটি ঘিরে সৃষ্টি হয়েছে বড় বিতর্ক। বাতিল হওয়া একটি গোল এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউলের অভিযোগ তুলে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মিসর। ফিফা ও ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তুলেছে তারা।
অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনও নিশ্চিত করেছে শেষ
২০২২ সালের রানার্সআপ ফ্রান্সও সহজ জয় পেয়েছে। প্যারাগুয়েকে ১–০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে তারা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা স্বাগতিক কানাডাকে ৩–০ গোলে হারিয়ে আফ্রিকার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।
ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে উঠতে অবশ্য কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। টুর্নামেন্টের সহ-আয়োজক মেক্সিকোকে ৩–২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে হ্যারি কেইনের দল। সেখানে তাদের প্রতিপক্ষ নরওয়ে, যারা টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে। আর্লিং হলান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২–১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে।
শেষ ষোলোর সবচেয়ে নিষ্প্রাণ ম্যাচটি ছিল কলম্বিয়া ও সুইজারল্যান্ডের। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪–৩ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বৃহস্পতিবার, ৯ জুলাই
শুক্রবার, ১০ জুলাই
শনিবার, ১১ জুলাই
রোববার, ১২ জুলাই